|
স্ত্রীকে হত্যা করে উঠানেই পুঁতে রাখেন স্বামী, ১৯ দিন পর বেরিয়ে এলো লাশ
নতুন সময় প্রতিনিধি
|
![]() স্ত্রীকে হত্যা করে উঠানেই পুঁতে রাখেন স্বামী, ১৯ দিন পর বেরিয়ে এলো লাশ নিহত জায়েদা বেগম (৩৮) রাজনগর উপজেলার ৩ নম্বর মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামের আব্দুল হান্নানের মেয়ে। তার স্বামী আলমগীর হোসেন করিমপুর চা-বাগান এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গত ৩ জুলাই মেয়ের নিখোঁজের ঘটনায় রাজনগর থানায় সাধারণ ডায়েরি করেন নিহতের বাবা। তদন্তের অংশ হিসেবে ৫ জুলাই আলমগীরকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি দাবি করেন, তার স্ত্রী ১৯ জুন সৌদি আরবে চলে গেছেন। তবে বক্তব্যে অসংগতি ধরা পড়ায় তাকে থানায় এনে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে আলমগীর স্বীকার করেন, গত ১৭ জুন রাতে এক সহযোগীর সহায়তায় তিনি স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। পরদিন মরদেহ নিজ বসতবাড়ির উঠানে গর্ত খুঁড়ে মাটিচাপা দেন। সোমবার (৬ জুলাই) সকালে আলমগীরের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল শিকদারের উপস্থিতিতে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় স্বামীসহ দুজন পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কবির শেখ নারায়নগঞ্জ থেক গ্রেপ্তার
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
কুড়িগ্রামে পৃথক ৩টি সড়ক দূর্ঘটনায় নিহত ২ এবং ১২ জন আহত
