|
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষের ছয় গরুসহ নিহত ৩
এম এ আজিজ, কিশোরগঞ্জ
|
![]() কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষের ছয় গরুসহ নিহত ৩ আজ সোমবার বিকাল ৩ টার দিকে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কের সুখিয়া বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুন্দাইল এলাকার আবু সাইদের ছেলে বিল্লাল, একই এলাকার আব্দুস সোবহানের ছেলে খুরশিদ এবং পিকআপ চালক খোকন। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বিকেল তিনটার দিকে পাকুন্দিয়ার সুখিয়া বাজার এলাকায় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাস ও কিশোরগঞ্জ থেকে নরসিংদীগামী গরুবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপের চালকসহ তিনজন মারা যায়। এছাড়া পিকআপে থাকা সাতটি গরুর মধ্যে ছয়টি গরু ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে। এদিকে আহতদের চিকিৎসার জন্য পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কবির শেখ নারায়নগঞ্জ থেক গ্রেপ্তার
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২
