ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
খুনের ঘটনার জেরে বাড়িঘরে লুটপাট অগ্নি সংযোগ, নি:স্ব ২০ পরিবার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 3 April, 2019, 7:23 PM

খুনের ঘটনার জেরে বাড়িঘরে লুটপাট অগ্নি সংযোগ, নি:স্ব ২০ পরিবার

খুনের ঘটনার জেরে বাড়িঘরে লুটপাট অগ্নি সংযোগ, নি:স্ব ২০ পরিবার

মাদারীপুরে একের পর এক খুন হচ্ছে। এক মাসে খুন হয়েছে ৪টি। এসব খুনের ঘটনার জের ধরে মাদারীপুর সদর উপজেলার সদর ঝাউদি ইউনিয়নের ব্রান্মনদী এলাকায় কমপক্ষে ২০টি বাড়িতে অগ্নি সংযোগ ও লুটপাট চালানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার শিমুলতলা এলাকার মোয়াজ্জেম মোল্লা নামে এক ব্যক্তির খুনের ঘটনার জের ধরে জনমানব শুণ্য হয়ে পড়েছে। এই সুযোগে নিরীহ লোকজনের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট এবং অগ্নিসংযোগে করেছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিন গিয়ে দেখা গেছে সদর উপজেলার ব্রান্মনদী এলাকার সিকিম আলি চৌকিদারের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। তাদের মাথা গোজার ঠাঁই নেই। আগুনে পুড়ে নি:শ্ব হয়ে গেছে পুরো পরিবার। ঘরের টিভি ফ্রিজ, আলমারী, নগদ টাকা গরু, ছাগলসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।

পুড়ে যাওয়া ঘরের সামনে বিলাপ করছে করছে ক্ষতিগ্রস্থ আছিয়া বেগম। তিনি বলেন, আমরা মাইর কাইজ্জার মধ্যে নাই এর পরেও আমাদের বাড়ি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আগে হারুন মোল্লার সাথে একটু শত্রুতা ছিলো। সেই শত্রুতার কারণে আমাদের ঘরে আগুন দিছে। আমরা জড়িত না, তাই আমাদের কেউ মামলার আসামীও না। আগে আমাদের অনেক কিছু ছিলো এখন পড়ের ঘরে রাতে থাকতে হয়। আমরা এর বিচার চাই।

এই একই চিত্র কুলপদ্বি ও ঝাউদি, ব্রান্মনদী বিভিন্ন এলাকায়। সড়েজমিন গিয়ে দেখা গেছে কমপক্ষে ২০টি বাড়িতে লুটপাট ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।

মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান বলেন, আমার চেষ্টা করছি দুই পক্ষকেই শান্ত রাখার। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আগুন দেয়ার ঘটনায় মূল আসামী হারুন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status