গাজীপুরে বিভিন্ন অভিযানে ১৭ জন গ্রেপ্তার, আদালতে প্রেরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 25 June, 2026, 11:03 AM
গাজীপুরে বিভিন্ন অভিযানে ১৭ জন গ্রেপ্তার, আদালতে প্রেরণ
গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পরিচালিত পৃথক অভিযানে সন্ত্রাসবিরোধী আইন, মাদক, প্রতারণা ও ওয়ারেন্টভুক্ত মামলাসহ বিভিন্ন অভিযোগে মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৪ জুন) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৮ জন, ৮৫ পিস ইয়াবাসহ ১ জন, ২০ বোতল বিদেশি মদসহ ১ জন, প্রতারণার মামলায় ১ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন এবং অন্যান্য মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার (২৫ জুন) সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে গাছা থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাস নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছেন তিনি।