ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৪ জুন ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মানহানির মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 14 June, 2026, 5:41 PM

মানহানির মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা

মানহানির মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলার অভিযোগে হওয়া মানহানির মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কুষ্টিয়া–৩ (সদর) আসনের এমপি ও জামায়াত নেতা মুফতি আমির হামজা। 

রোববার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে তিনি সিরাজগঞ্জের চিফ জুডিসিয়াল আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করলে বিচারক সুমন কর্মকার তা মঞ্জুর করেন।

সিরাজগঞ্জ জেলা জজ আদালতের অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, তিনি হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন। পরে দুটি মামলায় জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে তার আবেদন মঞ্জুর করেন।

গত ২ এপ্রিল ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে প্রকাশ্য জনসভায় মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর কর্নেল বাদী হয়ে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। ওইদিনই আদালতের বিচারক সুমন কর্মকার মামলাটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দিয়েছিলেন।

কিন্তু নির্ধারিত তারিখে আমির হামজা আদালতে হাজির না হওয়ায় ২১ এপ্রিল বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status