ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন— নিজ হাতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 13 June, 2026, 9:29 PM

আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন— নিজ হাতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি

আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন— নিজ হাতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি

দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের সরকারি উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ সময় আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে নিজ হাতে কোদাল তুলে নিয়ে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন।” তাঁর এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উপস্থিতদের মধ্যে উৎসাহ ও পরিবেশবান্ধব বার্তা ছড়িয়ে দেয়।

শনিবার (১৩ জুন) জেলা প্রশাসন, গাজীপুর এবং ঢাকা বন বিভাগের যৌথ উদ্যোগে গাজীপুর সদর উপজেলার কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ও সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির মৌসুমি ফলদ গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকদের মতে, নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. বশিরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাত হোসেন, জেলা প্রশাসন ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status