ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
উপজেলা না গিয়েই নামজারি, খুশি চরাঞ্চলের মানুষ
মুতাসিম তানিম, কুড়িগ্রাম
প্রকাশ: Wednesday, 20 May, 2026, 11:29 AM

উপজেলা না গিয়েই নামজারি, খুশি চরাঞ্চলের মানুষ

উপজেলা না গিয়েই নামজারি, খুশি চরাঞ্চলের মানুষ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এবার ভূমিসেবায় যুক্ত হলো নতুন মাত্রা। দুর্গম চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে উপজেলা ভূমি অফিস চালু করেছে ভিডিও কলের মাধ্যমে নামজারি সেবা। এতে করে এখন আর উপজেলা সদরে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করতে হচ্ছে না ইউনিয়ন ভূমি অফিস থেকেই মিলছে সেবা।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, ডিজিটাল ভূমিসেবা কার্যক্রমের অংশ হিসেবে নদীবেষ্টিত চরাঞ্চলীয় এলাকায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।“ভূমি সেবা মেলা-২০২৬” অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ।

প্রাথমিকভাবে চরাঞ্চলীয় নারায়ণপুর ইউনিয়নে এই সেবা চালু করা হয়েছে। স্থানীয় ইউনিয়ন ভূমি অফিস থেকে ভিডিও কলে উপজেলা ভূমি অফিসে কাগজপত্র যাচাই করে তাৎক্ষণিকভাবে নামজারি কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

নারায়ণপুর ইউনিয়নের দেলোয়ার হোসেনের ছেলে এরশাদুল হক জানান, তিনি ইউনিয়ন ভূমি অফিসে বসেই ৫৬ শতক জমির কাগজপত্র ভিডিও কলে দেখান। মাত্র ১০ মিনিটের মধ্যেই তার নামজারির কাজ সম্পন্ন হয়।

তিনি বলেন, আমাদের উপজেলা সদরে যেতে আসতেই পুরো একদিন চলে যায়। অনেক সময় কাজ শেষ করাও সম্ভব হয় না। কিন্তু এখন ভিডিও কলে খুব সহজে নামজারি হয়ে যাচ্ছে, কোনো ভোগান্তি নেই।

একই ইউনিয়নের আহম্মদ আলীর ছেলে কয়ছার আলী জানান, ১৬ শতক জমির আবেদন করার পর তিনি ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ভিডিও কলে কর্মকর্তাকে কাগজপত্র দেখান। পরে দ্রুত সময়ের মধ্যে তার আবেদন অনুমোদন করা হয়।

তিনি বলেন, এতে আমাদের সময়, টাকা ও শ্রম সবকিছুই সাশ্রয় হচ্ছে। আগে যে ভোগান্তি ছিল, এখন তা অনেকটাই কমে গেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ বলেন, সরকারের ডিজিটাল ভূমিসেবা কার্যক্রমকে আরও সহজ ও স্বচ্ছ করার অংশ হিসেবে দুর্গম চরাঞ্চলে এই সেবা চালু করা হয়েছে।

তিনি বলেন, মানুষ যাতে হয়রানি ছাড়াই দ্রুত সেবা পায়, সে লক্ষ্যেই ভিডিও কলের মাধ্যমে নামজারি কার্যক্রম চালু করা হয়েছে। এদিকে, “ভূমি সেবা মেলা-২০২৬” উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ। পরে উপজেলা প্রশাসন স্কুলে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ভূমি অফিসের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এই উদ্যোগে চরাঞ্চলের সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানান স্থানীয়রা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status