ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
পত্নীতলায় কালবৈশাখীর তাণ্ডব বিদ্যুৎ বিচ্ছিন্ন ও যান চলাচল ব্যাহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 17 May, 2026, 2:20 PM

পত্নীতলায় কালবৈশাখীর তাণ্ডব বিদ্যুৎ বিচ্ছিন্ন ও যান চলাচল ব্যাহত

পত্নীতলায় কালবৈশাখীর তাণ্ডব বিদ্যুৎ বিচ্ছিন্ন ও যান চলাচল ব্যাহত

নওগাঁর পত্নীতলায় কালবৈশাখী তাণ্ডবে দোকানপাট, ঘরবাড়ি লন্ডভন্ড, বিদ্যুৎ বিচ্ছন্ন এবং যান চলাচল ব্যাহত হয়ে পড়েছে।

শনিবার  গভীর রাত্রে দফায় দফায় ঝড় এবং বজ্রপাতের ঝলকানিতে জনজীবনে আতঙ্ক নেমে আসে। রাত ৪ টার দিকে একটানা ঝড়ের কারনে বাড়িঘর, দোকানপাট এবং রাস্তায়  গাছ পড়ে গেলে যান বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

 উপজেলার ছোট চাঁদপুর, বড় চাঁদপুর, হরিরামপুর, মাহমুদপুর, চকজয়রাম, ঠুকনিপাড়া, নতুনহাট, পালসাসহ বিভিন্ন গ্রামের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে পড়ে যাওয়া ডাল অপসারণ করতে গিয়ে হরিরামপুর মৌজার জুলফিকার আলী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। উপজেলা সর্দারপাড়া মোড়ে কড়াইগাছ উপড়ে পড়ে প্রায় দুই ঘন্টা যান চলাচলে বিঘ্ন ঘটে। ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয় জনসাধারণ দ্রুত ডাল অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করেন। উপজেলার নজিপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে বিশাল বটগাছ রাস্তার উপর উপরে পড়ে  যান চলাচল ব্যাহত হয়েছে। 

ছোট চাঁদপুর গ্রামের শামসুল আলম গত সপ্তাহে টিনের ঘর বেঁধে ছিলেন। গতরাত্রের ঝড়ে তার পুরো ঘর ভেঙ্গে  পড়েছে। নজিপুর পৌর এলাকার বিভিন্ন মোড়ে প্রায় ৪ শ চালা ঘর উড়ে গিয়েছে। উপজেলা চত্বরের দক্ষিণে এবং পূর্বে বৃহৎ কড়ই গাছ উপড়ে পড়ে উপজেলার প্রাচীর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের কারণে বিদ্যুতের তার বিচ্ছিন্ন হওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।টেলিফোন এবং ইন্টারনেট সেবাও ব্যাহত হচ্ছে। 

নজিপুর বাসস্ট্যান্ড বণিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন এবং সহ-সভাপতি সাজেদুর রহমান দুলাল ঝড়ের পর পরে দোকান পরিদর্শন করেন। 

 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা আলহাজ্ব খাজা নাজিবুল্লাহ চৌধুরী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।প্রত্যুষে তিনি বিভিন্ন মানুষের সাথে এ বিষয়ে কথা বলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status