|
গাজীপুরে হামের ভয়াবহ বিস্তার, ৪ মাসে হাসপাতালে ভর্তি ৭৬৮ রোগী
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে হামের ভয়াবহ বিস্তার, ৪ মাসে হাসপাতালে ভর্তি ৭৬৮ রোগী হাসপাতাল সূত্রে জানা গেছে, এ সময়ের মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৭০৭ জন রোগী। তবে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছেন আরও ৫৯ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৩ জন হাম রোগী। এর মধ্যে শিশু ৯ জন এবং প্রাপ্তবয়স্ক ৪ জন। একই সময়ে ছাড়পত্র পেয়েছেন ২ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্যসংশ্লিষ্টরা বলছেন, শিশুদের মধ্যে হাম সংক্রমণ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। সময়মতো টিকা গ্রহণে অনীহা ও সচেতনতার অভাবকে রোগ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে মনে করছেন তারা। চিকিৎসকরা অভিভাবকদের শিশুদের হাম-রুবেলা টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, সর্দি, চোখ লাল হওয়া ও শরীরে ফুসকুড়ি দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হাসপাতাল পরিচালক ডা. আমিনুল ইসলাম। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
