|
আলফাডাঙ্গায় মিষ্টির ব্যবসার আড়ালে মাদক কারবার: ৪৫ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গায় মিষ্টির ব্যবসার আড়ালে মাদক কারবার: ৪৫ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার ঘটনার বিবরণে পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বেড়ীরহাট বাজারের জনৈক মিষ্টির দোকানদার আতিয়ার রহমান দীর্ঘদিন ধরে মিষ্টি ব্যবসার আড়ালে ইয়াবার রমরমা ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমানের দিক-নির্দেশনায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই মফিজুর, এসআই মঞ্জুরুল ইসলাম, এএসআই সেলিম রেজা এবং কনস্টেবল অমূল্য সরকার, মনিরুল, শরিফুল ও মুক্তার অংশ নেন। তল্লাশিকালে তার দোকান থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণায়, আলফাডাঙ্গা থানায় অফিসার ইনচার্জ হিসেবে ফকির তাইজুর রহমান যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করেছেন। তার নেতৃত্বে গত কয়েক দিনে একাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান বলেন,"আলফাডাঙ্গাকে মাদক ও অপরাধমুক্ত করতে পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে। মাদক নির্মূল ও অপরাধ দমনে আমরা সাংবাদিক, রাজনীতিবিদসহ সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি। অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।" গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
