|
মহেশখালী উপজেলা হাসপাতালে আধুনিক সার্জারি সেবা চালু : স্বস্তি ফিরেছে জনমনে
শহিদুল ইসলাম লিটন, মহেশখালী
|
![]() মহেশখালী উপজেলা হাসপাতালে আধুনিক সার্জারি সেবা চালু : স্বস্তি ফিরেছে জনমনে হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালে সফলভাবে নিম্নলিখিত রোগসমূহের অপারেশন করা হচ্ছে ১. হার্নিয়া ২. পাইলস ৩. পিস্টুলা ৪. সিস্ট ৫. লাইপোমা ৬. এপেন্ডিসাইটিস দীর্ঘদিন ধরে এসব রোগে ভুগে অনেক রোগীকেই উন্নত চিকিৎসার জন্য জেলা শহর কিংবা চট্টগ্রামে যেতে হতো। এতে সময় ও অর্থ দুটিই বেশি ব্যয় হতো। কিন্তু এখন মহেশখালী উপজেলা হাসপাতালেই অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে এ সকল অপারেশন সম্পন্ন হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। হাসপাতালের সার্বিক চিকিৎসা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন ডা. আবদুল মান্নান (কনসালটেন্ট সার্জারি) এবং ডা. তামান্না তাবাচ্ছুম হৃদি (কনসালটেন্ট এনেস্থিসিয়া)। এছাড়াও তাঁদের সহযোগিতায় কাজ করছেন অভিজ্ঞ সিনিয়র স্টাফ নার্সবৃন্দ। চিকিৎসকদের আন্তরিকতা ও দক্ষ সেবায় ইতোমধ্যে বহু রোগী উপকৃত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সচেতন মহল ও সর্বস্তরের জনগণ মনে করছেন, মহেশখালী উপজেলা হাসপাতালে এই ধরনের অপারেশন সেবা চালু হওয়া দ্বীপবাসীর জন্য একটি বড় অর্জন। তারা হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের সেবা সাধারণ মানুষের চিকিৎসা ভোগান্তি অনেকাংশে কমিয়ে দেবে। স্থানীয়রা আরও জানান, হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন অব্যাহত থাকলে ভবিষ্যতে মহেশখালীর মানুষকে ছোটখাটো অপারেশনের জন্য আর দূরদূরান্তে যেতে হবে না। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের দ্রুত চিকিৎসা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, আসুন, সেবা নিন, সুস্থ থাকুন।। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
