|
বাকৃবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন-টেবিল টেনিস প্রতিযোগিতা দ্বিতীয় দিনে৩৩টি বিশ্ববিদ্যালয়ের লড়াই
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাকৃবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন-টেবিল টেনিস প্রতিযোগিতা দ্বিতীয় দিনে৩৩টি বিশ্ববিদ্যালয়ের লড়াই শুক্রবার (৮ মে) সকাল থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের জিমনেসিয়ামে খেলা শুরু হয়, যা রাত পর্যন্ত চলমান থাকবে। এতে দেশের ৩৩টি বিশ্ববিদ্যালয় থেকে আগত খেলোয়াড়রা অংশ নেন। দুই দিনে টেবিল টেনিস ও ব্যাডমিন্টনের ছাত্র এবং ছাত্রী- উভয় বিভাগের একাধিক ম্যাচ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে ব্যাডমিন্টন ছাত্র বিভাগে সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ২৮টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ব্যাডমিন্টন ছাত্রী বিভাগে ১৭ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৩ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অন্যদিকে টেবিল টেনিসে ছাত্র বিভাগে ১৬টি বিশ্ববিদ্যালয়ের ৮ টি ম্যাচ এবং ছাত্রী বিভাগে ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতা শুরু হয়। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মোট ৩০৭ জন খেলোয়াড় এবারের আসরে অংশ নিচ্ছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
