|
নেতাকর্মীদের ঐক্যের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
|
![]() নেতাকর্মীদের ঐক্যের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী চট্টগ্রাম নগর বিএনপি আহবায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সভায় উপস্থিত একাধিক নেতাকর্মী জানান, প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন ‘দলটি আপনাদেরকে নিয়েই। আপনারা ঠিক থাকলে দল ঠিক থাকবে। তাই দলের ভাবমূর্তি যেন উজ্জ্বল হয় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সেভাবে কাজ করতে হবে। ত্যাগী নেতাকর্মীদের অবশ্যই মূল্যায়ন করা হবে তবে কিছু সময় দিতে হবে।’ প্রধানমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, নিজেদের মধ্যে বিভেদ থাকলে চলবে না। সামনে স্থানীয় সরকার নির্বাচন। সেই নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশে অস্থিরতা সৃষ্টিকারীদের ব্যাপারে সজাগ থাকাতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান দলীয় প্রধান। সভায় উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রায় ৬০০ নেতাকর্মী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
