ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
সন্ত্রাসবিরোধী আইনে চরভদ্রাসন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 9 May, 2026, 11:09 AM

সন্ত্রাসবিরোধী আইনে চরভদ্রাসন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনে চরভদ্রাসন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন গ্রেপ্তার

ফরিদপুরের চরভদ্রাসনে বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন মোল্যাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি নাশকতা মামলার আসামি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালিয়া ডাঙ্গি হিন্দু এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খোকন মোল্যার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। ওই মামলার ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status