ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
আটিয়ার লৌহজং নদী এখন মরা খাল, পুনঃখননের দাবিতে এলাকাবাসী
রাসেল সিকদার, দেলদুয়ার
প্রকাশ: Saturday, 9 May, 2026, 11:08 AM

আটিয়ার লৌহজং নদী এখন মরা খাল, পুনঃখননের দাবিতে এলাকাবাসী

আটিয়ার লৌহজং নদী এখন মরা খাল, পুনঃখননের দাবিতে এলাকাবাসী

এক সময়ের খরস্রোতা লৌহজং নদী এখন অনেকটাই খালে পরিণত হয়েছে। দেলদুয়ারের আটিয়া এলাকার মধ্য দিয়ে প্রবাহিত নদীটির অধিকাংশ অংশ ভরাট হয়ে পানি প্রবাহ কমে গেছে। নদীর বিভিন্ন স্থানে জেগে উঠেছে চর, কোথাও কোথাও ময়লা-আবর্জনা ও দখলের কারণেও সংকুচিত হয়ে পড়েছে নদীর স্বাভাবিক প্রবাহ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদীটি খনন না করায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং শুকনো মৌসুমে নদী প্রায় পানিশূন্য হয়ে পড়ে। এতে কৃষি, পরিবেশ ও স্থানীয় জীববৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাব পড়ছে।

এলাকাবাসী দ্রুত লৌহজং নদী পুনঃখননের দাবি জানিয়ে বলেন, নদীটি খনন করা হলে পানি প্রবাহ স্বাভাবিক হবে, জলাবদ্ধতা কমবে এবং নদীর হারানো সৌন্দর্য ও প্রাণ ফিরে আসবে। স্থানীয় সচেতন মহলও নদী রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status