|
৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগ
মোঃ বিজয়, জামালপুর
|
![]() ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগ ধর্ষক নাসিরুলাহ (১৮) পিতার নাম দুলাল একই গ্রামের পাশাপাশি বাড়িতে বসবাস করে। ধর্ষক পাড়াপ্রতিবেশি সম্পর্কে চাচা হয়। শিশুর মা বলেন শিশুটি কল পাড়ে খেলছিল এই সময় নাসিরুল্লাহ শিশুকে ডেকে নিয়ে খেলার কথা বলে ধর্ষণ করে। এই সময় শিশু চিৎকার দিলে মা গিয়ে দেখে ধর্ষক কোলে করে নিয়ে মাকে বলে শিশু ব্যথা পেয়েছে। তখন মা কোলে নিয়ে দেখে শিশুটির রক্তক্ষরণ হচ্ছে। এমত অবস্থায় তিনি দ্রুত হাসপাতালে নিয়ে আসেন৷ তিনি বলেন আমি গরিব মানুষ আমার স্বামী ঢাকায় কাজ করে আমি এই ধর্ষকের বিচার চায় । শিশুর চাচা বলেন আমার ভাতিজি কে নাসিরুল্লাহ ধর্ষণ করে। এই খবর পেলে শিশুকে হাসপাতালে আনতে চাইলে ধর্ষকের পরিবার বাধা দেয়। পরে অনেক সময় অবরুদ্ধ থাকার পর পুলিশের সহায়তায় বুধবার রাত ১১ টার সময় হাসপাতালে ভর্তি করি। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। সহকারী পরিচালক ডাঃ মাহফুজুর রহমান বলেন শিশুটি শিশুটি ভর্তি হওয়ার পরে আমরা চিকিৎসা দিয়ে যাচ্ছি। শিশুর মায়ের দাবি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। সকল পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ফরেনসিক বিভাগ ও সিনিয়র ডাক্তারদের দায়িত্ব দেওয়া হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
