ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ভীমরুলের আক্রমণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩ নেতাকর্মী আহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 5 May, 2026, 12:21 PM

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ভীমরুলের আক্রমণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩ নেতাকর্মী আহত

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ভীমরুলের আক্রমণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩ নেতাকর্মী আহত

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ভীমরুলের আক্রমণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩ নেতাকর্মী আহত হয়েছেন।

গতকাল ৪ মে সোমবার বিকেলে উপজেলার বজরা ইউনিয়নের বীরহিম গ্রামে স্থানীয় রব্বানি মিয়ার বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।

 আহতরা হলেন, বজরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি সামিউল ইসলাম (৩৫), ওলামা বিভাগের সভাপতি ফিরোজ হোসেন (৩৭) এবং কর্মী তোজাম্মেল মিয়া (৪৭)। তারা সবাই মধ্যবজরা গ্রামের বাসিন্দা।

 স্থানীয় সূত্র জানায়, জামায়াতে ইসলামীর একটি কর্মসূচিতে যোগ দিতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় হঠাৎ একটি ভীমরুলের ঝাঁক তাদের ওপর আক্রমণ করে। এ সময় তারা দ্রুত মোটরসাইকেল থেকে নেমে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে স্থানীয়রা আগুন জ্বালিয়ে ভীমরুল তাড়ানোর চেষ্টা করেন। তবে এরই মধ্যে তিনজনই আহত হন।

প্রত্যক্ষদর্শী নাজমুল ইসলাম জানান, আকস্মিক এই হামলায় তারা দিশেহারা হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফারহানা বিনতে ফারুক জানান, ভীমরুলের কামড়ে আহত দুইজন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে তোজাম্মেল মিয়াকে প্রায় ৪০টির মতো কামড় দেয়ায় তার অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার করা হয়েছে। অপর আহত সামিউল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status