ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Sunday, 9 August, 2026, 5:57 PM

দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)’র সহযোগীতায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

রবিবার (০৯ আগষ্ট) দুপুরে নানা আয়োজনে এদিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত আদিবাসী জনগোষ্ঠীর নারী-পুরুষের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালী পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কমরেড মনিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে ”আদিবাসীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে” এ প্রতিপাদ্যে আদিবাসী ইউনিয়ন উপজেলা কমিটির সভাপতি অবণী কান্ত হাজং এর সভাপতিত্বে আদিবাসী নেত্রী চিনু রেমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড ডাঃ দিবালোক সিংহ।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন সিপিবি জেলা কমিটির সম্পাদক আলকাছ উদ্দিন মীর, উপজেলা কমিটির সম্পাদক মোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বাংলাদেশ হাজং ছাত্রসংগঠনের সভাপতি অন্তর হাজং, আদিবাসী নেত্রী পার্বতী রিছিল, লিটন হাজং, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের সহকারী পরিচালক শামছুল আলম খান প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশে আবহমানকাল থেকে নানাজাতি, কৃষ্টি-সংস্কৃতির লোক বসবাস করছে বিধায় আমাদের ইতিহাস এতো সমৃদ্ধ। কিন্তু এখনো পর্যন্ত আদিবাসী জনগোষ্ঠীকে সাংবিধানিক স্বীকৃতি দেয়া হয়নি। আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও ভুমিরক্ষা করে তাদের জীবন-মান নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সকলপ্রতিষ্ঠান কে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। আলোচনা শেষে আদিবাসী শিল্পীরা তাদের ঐতিহ্য ও কৃষ্টি তুলে ধরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status