|
নারায়ণগঞ্জের চাষাড়ায় র্যাবের হানা: অনলাইন জুয়ার এজেন্টসহ ২ জন হাতেনাতে গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
|
|
![]() নারায়ণগঞ্জের চাষাড়ায় র্যাবের হানা: অনলাইন জুয়ার এজেন্টসহ ২ জন হাতেনাতে গ্রেফতার গ্রেফতারকৃতরা হলেন: ১. মোঃ আবুল হাসান (২৯): তিনি অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে পরিচিত। কুমিল্লার দেবিদ্বার থানার কালামুড়িয়া এলাকার স্থায়ী বাসিন্দা আবুল হাসান বর্তমানে নারায়ণগঞ্জের কাশারীখোলা এলাকায় বসবাস করছিলেন। ২. মোঃ সাকিব হোসেন (২৩): তিনি জুয়া খেলায় সহযোগীর ভূমিকা পালন করতেন। সাকিব নারায়ণগঞ্জ সদর থানার সৈয়দপুর আমতলা এলাকার বাসিন্দা। র্যাব জানায়, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় মোবাইল ফোনের সাইবার স্পেস ও অনলাইন পোর্টাল ব্যবহার করে জুয়া খেলার প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এই অনলাইন জুয়ার প্রভাবে সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এলাকায় চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। র্যাব-১১, সিপিসি-১ এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে চাষাড়া শহীদ মিনার চত্বরে অভিযান চালায়। এসময় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অনলাইনে জুয়া খেলা অবস্থায় আবুল হাসান ও সাকিবকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। র্যাব আরও জানায়, অনলাইন জুয়াড়ি ও তাদের মূল হোতাদের আইনের আওতায় আনতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
