|
দুর্গাপুরে মহান মে দিবস পালিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() দুর্গাপুরে মহান মে দিবস পালিত এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উওোলন শেষে উপজেলা প্রশাসন সহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে এক বর্নাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তিতে উপজেলা পরিষদ চত্ত্বরে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, আলোচনা সভায় অন্যদের মাঝে, উপজেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জামাল উদ্দিন মাস্টার, উপজেলা মটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সুমন মিয়া, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলিউল আজিম সহ শ্রমিক সংগঠনের অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ১৮৮৬ সালের এদিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের প্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। এতে ১০-১২ জন শ্রমিক ও পুলিশ নিহত হয়। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিশ্বে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
