|
সাতক্ষীরা সীমান্তে বিজিবি অভিযানের সাড়ে ৫ কোটি টাকার পণ্য আটক
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরা সীমান্তে বিজিবি অভিযানের সাড়ে ৫ কোটি টাকার পণ্য আটক সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়াটার জানায়, কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানে কলারোয়া থানার কেড়াগাছি ও গেড়াখালী হতে ৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানে কলারোয়া থানার উত্তর ভাদিয়ালী হতে ৪ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। বৈকারী বিওপির বিশেষ আভিযানে সাতক্ষীরা সদর থানার কালিয়ানী পূর্বপাড়া হতে কোটি ৯৪ লাখ টাকার ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস আটক করে। এছাড়াও, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানে সাতক্ষীরা সদর থানার কালিয়ানী নীলকুঠির হতে ২ কোটি ২৬ লাখ টাকার ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ৫ কোটি ৬২ লাখ ১০ হাজার টাকা। চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
