ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
সেনবাগে পিতা- মাতার উপর অভিমান করে যুবকের আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 May, 2026, 12:05 PM

সেনবাগে পিতা- মাতার উপর অভিমান করে যুবকের আত্মহত্যা

সেনবাগে পিতা- মাতার উপর অভিমান করে যুবকের আত্মহত্যা

নোয়াখালীর সেনবাগে পিতা-মাতার ওপর অভিমান করে মোহাম্মদ ইয়াসিন (২১) নামের এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউপি ৪ নং ওযার্দড দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের ছেরু মৌলভীর বাড়িতে।  নিহত মোহাম্মদ ইয়াছিন ওই বাড়ির আবদুর  রাজ্জাকের ছেলে।

খবর পেয়ে দুপুরে সেনবাগ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  নোয়াখালী হাসপাতালের মর্গে প্রেরন করে। জানা গেছে, মোহাম্সদ ইয়াছিন সকালে টাকা পয়সা নিয়ে মা-বাবার সঙ্গে কথা কাটাকাটি হয়।  যার এক পর্যায়ে সে অভিমান করে পার্শ্ববর্তী একটি গাছের ডালের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে দুপুরে সেনবাগ থানা এস আই মো. মনির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে  পৌঁছে মরদেহটি  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল  হাসপাতালের মর্গে প্রেরন করে।

যোগাযোগ করলে, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত  করে জানান  ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনা থানা অপমৃত্যু  মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status