|
শিক্ষা ও শিল্পক্ষেত্রে সেতুবন্ধন তৈরিতে ইউসিবিডির ‘ক্যাম্পাস টু করপোরেট’ উদ্যোগ শুরু
নতুন সময় ডেস্ক
|
![]() শিক্ষা ও শিল্পক্ষেত্রে সেতুবন্ধন তৈরিতে ইউসিবিডির ‘ক্যাম্পাস টু করপোরেট’ উদ্যোগ শুরু রাজধানী ঢাকার ইউসিবিডি ক্যাম্পাসে আয়োজিত এই সেশন শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে সংযোগ আরও জোরদার করার লক্ষ্যে নেওয়া একটি কাঠামোগত উদ্যোগ। করপোরেট খাতের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি যুক্ত করা এবং তাদের ভবিষ্যৎ পেশাজীবনের জন্য প্রস্তুত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। প্রথম সেশনে অংশ নেন কোকা-কোলা আইচেক (সিসিআই) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাদাব আহমেদ খান। করপোরেট খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। নিজের পেশাগত অভিজ্ঞতা থেকে নেতৃত্ব, ক্যারিয়ার গঠন এবং পরিবর্তিত ব্যবসায়িক পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর গুরুত্ব তুলে ধরেন। শিক্ষার্থীদের উদ্দেশে শাদাব আহমেদ খান বলেন, একাডেমিক ভিত্তি গুরুত্বপূর্ণ। তবে পেশাজীবনে পার্থক্য গড়ে দেয় আপনি কতটা কার্যকরভাবে সেই জ্ঞান কাজে লাগাতে পারছেন। কৌতূহলী থাকুন, উদ্যোগ নিন এবং কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ ও ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখুন। উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা করপোরেট বাস্তবতা, নেতৃত্বের মানসিকতা এবং কর্মক্ষেত্রের প্রত্যাশা সম্পর্কে সরাসরি ধারণা পান। এতে আধুনিক পেশাজীবনের চাহিদা বোঝা তাদের জন্য সহজ হয়। উদ্যোগটি সম্পর্কে এসটিএস গ্রুপ ও ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মানস সিং বলেন, ক্যাম্পাস টু করপোরেট’-এর মাধ্যমে আমরা শিক্ষার্থী ও শিল্পখাতের নেতাদের মধ্যে অর্থবহ সংযোগ তৈরি করতে চাই। এই উদ্যোগ শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে আত্মবিশ্বাস গড়ে তুলতে, কর্মক্ষেত্র বুঝতে এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করবে। ইউসিবিডির এই উদ্যোগটি শিল্পখাতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ। এর আওতায় প্রতি মাসে বিভিন্ন খাতের পেশাজীবীদের নিয়ে ইন্টারঅ্যাকটিভ সেশন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে শিক্ষার্থীরা নিয়মিতভাবে বাস্তব অভিজ্ঞতা ও সম্ভাব্য ক্যারিয়ারপথ সম্পর্কে ধারণা পাবেন। শিক্ষার্থীদের সঙ্গে বক্তার সরাসরি মতবিনিময়ের মধ্য দিয়ে সেশনটি শেষ হয়। এর মাধ্যমে শ্রেণিকক্ষের বাইরে বাস্তবভিত্তিক ও অংশগ্রহণমূলক শিক্ষার ওপর ইউসিবিডির গুরুত্ব তুলে ধরা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
বাঘাইছড়িতে দমকা হাওয়ায় গাছ পালা ভেঙ্গে জনদুর্ভোগ সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক
