ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
সিরাজগঞ্জের বেলকুচিতে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত ১
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 22 April, 2026, 10:35 AM

সিরাজগঞ্জের বেলকুচিতে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ  গুরুতর আহত ১

সিরাজগঞ্জের বেলকুচিতে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত ১

সিরাজগঞ্জের বেলকুচিতে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল আটটার দিকে কামারপাড়া বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিপরীত দিক থেকে আসা অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে হঠাৎ সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এতে তার মাথা ও মুখে মারাত্মক আঘাত লাগে। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করেন এবং প্রথমে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে তাকে দ্রুত সেখানে পাঠানো হয়।

জানা গেছে, আহত ব্যক্তির বাড়ি চৌহালী উপজেলার বেতিল বাস স্ট্যান্ড এলাকায়। বর্তমানে তিনি সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status