ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৪ জুন ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি: মো: মিজানুর রহমান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 14 June, 2026, 1:16 PM

ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি: মো: মিজানুর রহমান

ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি: মো: মিজানুর রহমান

ঢাকা স্পোর্টিং ক্লাবের নতুন ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে আবারও সভাপতি নির্বাচিত হয়েছে ইঞ্জি: মো: মিজানুর রহমান।

আজ শনিবার (১৩ জুন) রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত উপদেষ্টাদের সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদিত হয়। কমিটির মেয়াদ দুই বছর (২০২৬-২০২৮) নির্ধারণ করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-
০১. সহ-সভাপতি: মো. হাসানুল বান্না, ০২. সহ-সভাপতি: মো. নাসির ফিরোজ, ০৩. সাধারণ সম্পাদক: মো: আব্দুর রহমান,  ০৪. যুগ্ম-সাধারণ সম্পাদক: মো. জাকিউল ইসলাম (রাব্বি), ০৫. যুগ্ম-সাধারণ সম্পাদক: মো. জাহাঙ্গীর আলম, ০৬. সংগঠনিক সম্পাদক:  এস. এম. আমিমুল হাসান, ০৭. কোষাধ্যক্ষ মো: সাইফুল ইসলাম, ০৮. প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আসাদুজ্জামান সাহেদ, ০৯. গেম ডেভেলপমেন্ট সম্পাদক: মো. শরিফুল ইসলাম, ১০. সদস্য: মো. জিয়াউল আহসান, ১১. সদস্য: মাহমুদা আখতার মুমু

সভায় উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. মো. মাইন উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এস. এম. মইনুল করিম, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর ডা. ইসমাত জাহান লিমা এবং কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালের সার্জারি বিভাগের কনসালট্যান্ট ডা. রাহাত বিন কাসেম।

পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ার পর ইঞ্জি: মো: মিজানুর রহমান বলেন, “ঢাকা স্পোর্টিং ক্লাবের সদস্য, খেলোয়াড় ও সম্মানিত উপদেষ্টাদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের আস্থা ও সমর্থনের কারণেই আমি আবারও এই দায়িত্ব পেয়েছি। ক্লাবের উন্নয়ন, ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধি এবং নতুন প্রতিভা তৈরিতে আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”

তিনি আরও বলেন, “ঢাকা স্পোর্টিং ক্লাব একটি আধুনিক, পেশাদার ও প্রতিভা বিকাশমুখী ক্রিকেট প্রতিষ্ঠান হিসেবে দেশের ক্রীড়াঙ্গনে ইতোমধ্যে নিজস্ব অবস্থান তৈরি করেছে। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানসম্পন্ন ক্রিকেটার তৈরির লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।”


উল্লেখ্য, ২০২০ সালে রাজধানীর মিরপুর এলাকায় ঢাকা স্পোর্টিং ক্লাব লিমিটেড প্রতিষ্ঠা করা হয়। তারা তরুণ ক্রিকেটারদের দক্ষতা উন্নয়ন, শৃঙ্খলা, নেতৃত্ব ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্লাবটি বর্তমানে ক্রিকেট প্রশিক্ষণ, প্রতিভা বিকাশ এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে দেশের ক্রিকেট উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

এদিকে কোন পরামর্শ বা যে কোন তথ্যরে জন্য ঢাকা স্পোর্টিং ক্লাব লিমিটেড এর ওয়েবসাইটে (www.dscbd.club) প্রবেশ করতে অনুরোধ জানিয়েছে ক্লাব সংশ্লিষ্টরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status