ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দলের নেতার দুই পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 21 April, 2026, 8:28 PM

সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দলের নেতার দুই পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা

সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দলের নেতার দুই পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দলের  মো. হাকিমের দুই পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ডে বাধা দেওয়ায় গত সোমবার দুপুরে সাদিপুর ইউনিয়নের ভারগাঁও চৌধুরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত স্বেচ্ছাসেবক দলের নেতাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এঘটনায় মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে আহতের বাবা আব্দুল আউয়াল বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও চৌধুরী পাড়া এলাকায় ফুল চাঁন মিয়ার ছেলে জাকির হোসেন দীর্ঘদিন ধরে ওই একটি সন্ত্রাসী দল তৈরি করে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রনসহ সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে। এসব অপরাধমূলক কর্মকান্ডে বিভিন্ন সময় প্রতিবাদ করেন ওই এলাকার বাসিন্দা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মো. হাকিম।

এতে ক্ষিপ্ত হয়ে গত সোমবার দুপুরে জোহর নামাজের পর মসজিদের মাঠে জাকিরের নেতৃত্বে মাসুম মিয়া, আলম মিয়াসহ ৭-৮জনের একটি দল দেশীয় অস্ত্র লোহার রড, হকিস্টিক, দা ও লাঠিসোটায় সজ্জিত হয়ে মো. হাকিমের ওপর হামলা করে। এসময় পিটিয়ে তার দু পা ভেঙ্গে দেয় হামলাকারীরা। এক পর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা 

স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে মূমূর্ষ অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসাপাতালে নিয়ে যায়।

আহতের বাবা আব্দুল আউয়াল জানান, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে জাকির হোসেন ও তার লোকজন। ফ্যাসীবাদী আওয়ামীলীগ সরকারের আমলে স্থানীয় নেতাদের শেল্টারে নির্বিঘ্নে এসব অপকর্ম করে আসছে। 

তার ছেলে আওয়ামীলীগ সরকার পালিয়ে যাওয়ার পর থেকে এসবের প্রতিবাদ করেন। গত সোমবার দুপুরে জোহর নামাজ শেষে একা পেয়ে তার ওপর হামলা করে। এসময় লোহার রড ও হকিস্টিক দিয়ে পিটিয়ে তার দু’পা ভেঙ্গে দেয়।

অভিযুক্ত জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত না। স্থানীয় কিছু বিএনপি নেতা অপ প্রচার করছে। তবে তার ভাতিজা মাসুমের সঙ্গে মনমালিন্যে এ ঘটনা ঘটেছে।

সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ বলেন, হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status