|
মিরপুর ৬০ ফিটে অবৈধ ভবন নির্মাণে থামছেই না অনিয়ম, অভিযানের পরও ফের শুরু কাজ
নতুন সময় প্রতিবেদক
|
![]() মিরপুর ৬০ ফিটে অবৈধ ভবন নির্মাণে থামছেই না অনিয়ম, অভিযানের পরও ফের শুরু কাজ স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি প্রায় ৮ ফুট রাস্তা দখল করে অনুমোদিত নকশা ও নির্মাণবিধি না মেনে ভবন নির্মাণের কাজ চলছিল। এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে সাময়িকভাবে নির্মাণকাজ বন্ধ করা হয় এবং ভবনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ![]() মিরপুর ৬০ ফিটে অবৈধ ভবন নির্মাণে থামছেই না অনিয়ম, অভিযানের পরও ফের শুরু কাজ তবে অভিযোগ রয়েছে, প্রশাসনের অভিযান শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই পুনরায় নির্মাণকাজ শুরু করে ভবন কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে অভিযোগকারী এস এম শাহজাহান পুনরায় রাজউককে অবহিত করলে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসানের নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় নির্মাণাধীন ভবনের সামনে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা। তারা অভিযোগ করেন, প্রশাসনের উপস্থিতিতে কাজ বন্ধ থাকলেও পরে সুযোগ পেলেই পুনরায় নির্মাণকাজ শুরু করা হয়। ফলে অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, জরিমানা ও কাজ বন্ধের নির্দেশ বাস্তবে কার্যকর না হওয়ায় সংশ্লিষ্টরা বারবার একই ধরনের অনিয়ম করে যাচ্ছে। তাদের মতে, পর্যাপ্ত নজরদারির অভাব এবং প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ের কারণেই অবৈধ নির্মাণ কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না। দ্রুত ও স্থায়ী সমাধানের জন্য নিয়মিত তদারকি, অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ এবং দখল হওয়া সরকারি রাস্তা উদ্ধার করে জনসাধারণের চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
