ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
কলম যখন সতের পক্ষে কথা বলে তখন শব্দ কিন্তু আর শব্দ থাকে না, নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 21 April, 2026, 8:33 PM

কলম যখন সতের পক্ষে কথা বলে তখন শব্দ কিন্তু আর শব্দ থাকে না, নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া

কলম যখন সতের পক্ষে কথা বলে তখন শব্দ কিন্তু আর শব্দ থাকে না, নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া

কলম যখন সত্যের পক্ষে দাড়ায় তখন শব্দ কিন্তু আর শব্দ থাকেনা" -এই উদ্ধৃতি দিয়ে শুরু করেন  নরসিংদির জেলার নবাগত জেলাপ্রশাসক ইসরাত জাহান কেয়া। নরসিংদী প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিকস  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন, মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে তিনটায় নরসিংদী জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে।

জেলা প্রশাসক প্রথমে নরসিংদী জেলার তথ্য সম্পর্কে নরসিংদী প্রেসক্লাবের সাংবাদিকদের কাছ থেকে অবহিত হোন। পরে নরসিংদী জেলার নানান বিধ  সমস্যা গুলো শুনে তা সমাধানের আশ্বাস দেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। জেলা প্রশাসক বলেন, আমি নরসিংদীতে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব প্রাপ্ত হই ৭ এপ্রিল। দায়িত্ব প্রাপ্ত হয়েই আমি নরসিংদী জেলার সমস্যা, সম্ভাবনা গুলো তথ্য লাভ করি এবং তা সমাধানে আইনের  মধ্যে থেকেই কাজ শুরু করেছি।

 জেলাপ্রশাসক প্রতিশ্রুতি দেন আলোচনায় যে সমস্ত বিষয় গুলো উঠে এসেছে,  নরসিংদী জেলার উন্নয়নে আইনের মধ্যে থেকে সাধ্যের সব টুকু করার। তাছাড়া তিনি সুন্দর মানবিক উন্নত সমৃদ্ধ শান্তিপূর্ণ একটি নরসিংদী জেলা গড়তে সাংবাদিকদের সকল ধরনের সহযোগিতা কামনা করেন।  জেলাপ্রশাসক বলেন, বর্তমান সরকার জনবান্ধন সরকার এবং জনগণের কল্যাণে সরকার তার দেয়া প্রতিশ্রুতি বদ্ধ  কাজ করে যাচ্ছেন।

 কিশোর গ্যাং,মাদক,সন্ত্রাস, যানজট,আইনশৃঙ্খলা, দুর্নীতিসহ সকল সমস্যা গুলো সমাধানের আশ্বাস ও দেন তিনি। সাংবাদিকদের কে সঠিক তথ্য তুলে ধরে সংবাদ পরিবেশন আহবান জানিয়ে  বলেন জেলা প্রশাসনের কোন ভুলত্রুটি থাকলে তাও তুলে ধরার কথা বলেন। এসময় নরসিংদী প্রেসক্লাবের সাংবাদিকরা অপ-সাংবাদিকতা রোধে নরসিংদী জেলা প্রশাসক এর দৃষ্টি কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি বাবু মাখন দাস, সাধারণ সম্পাদক মোঃ আসাদুল হক পলাশ কোষাধ্যক্ষ মোঃ ফারুক মিয়াসহ  নরসিংদী প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status