|
যশোর শার্শায় ৪৫ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
নতুন সময় প্রতিনিধি
|
![]() যশোর শার্শায় ৪৫ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২১ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস দল ছোটনিজামপুর সীমান্ত এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন আলামিন ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাকে থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশি কালে তার কাছ থেকে প্রতিটি প্রায় ১০ তোলা ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ লাখ টাকা বলে বিজিবি নিশ্চিত করেছে। পাচারকারী এই স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। আটককৃত আলামিনকে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো ট্রেজারি শাখায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এই ধরনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
