|
গ্যাস লাইটারের পোড়া কারখানা থেকে ৫ জনের লাশ উদ্ধার
নতুন সময় প্রতিবেদক
|
![]() গ্যাস লাইটারের পোড়া কারখানা থেকে ৫ জনের লাশ উদ্ধার শনিবার দুপুরের পর আগুন নিয়ন্ত্রণে এনে এসব মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। তিনি বিকাল সোয়া ৪টার পর বলেন, এখন পর্যন্ত ৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা নারী নাকি পুরুষ তা বোঝা যাচ্ছে না। অনুসন্ধান করা হচ্ছে। এর আগে দুপুর সোয়া ১টার দিকে কারখানাটিতে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থার ৭টি ইউনিটের চেষ্টায় দুপুর আড়াইটায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, “টিনশেড কারখানায় আগুনের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে যোগ দেয়। পর্যায়ক্রমে ইউনিট বাড়িয়ে সাতটি করা হয়।” তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
ফুলবাড়ীয়ায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ, উপকারভোগীর তালিকা নিয়েও প্রশ্ন
