|
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৪৫৫ লিটার তেল জব্দ
নতুন সময় প্রতিনিধি
|
![]() বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৪৫৫ লিটার তেল জব্দ উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের মবুপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান। অভিযানকালে বাজারের দুটি দোকান থেকে মোট ১৪৫৫ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। এর মধ্যে হাসমত আলীর দোকান থেকে ৭২০ লিটার ডিজেল ও ৩৪৫ লিটার পেট্রোল পাওয়া যায়। অন্যদিকে আব্দুস সালামের দোকান থেকে ৩০০ লিটার ডিজেল, ৮৫ লিটার পেট্রোল এবং ৫ লিটার অকটেন জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জব্দকৃত তেলের একটি অংশ স্থানীয় জনগণের সুবিধার্থে বিক্রি করা হয়। এর মধ্যে পেট্রোল মোটরসাইকেল চালকদের মধ্যে বিতরণ করা হয় এবং ৬২০ লিটার ডিজেল কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। এছাড়া আরও ৪০০ লিটার ডিজেল সরকার নির্ধারিত মূল্যে ডিলার পয়েন্টের মাধ্যমে সরবরাহ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈমাম জাফরসহ পুলিশের অন্যান্য সদস্যরা। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান জানান, চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এসব তেল অবৈধভাবে মজুত করা হয়েছিল। এ অপরাধে সংশ্লিষ্ট দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
