|
গাজীপুরে ঢাকা–কিশোরগঞ্জ মহাসড়কে বাস খাদে, আহত অন্তত ১৮; চালক আটক
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে ঢাকা–কিশোরগঞ্জ মহাসড়কে বাস খাদে, আহত অন্তত ১৮; চালক আটক শুক্রবার (গভীর রাত প্রায় ১২টা) উপজেলার মিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এক পর্যায়ে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও কাপাসিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে। এতে অন্তত ১৮ জন যাত্রী আহত হন। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার পর আহতদের মধ্যে পাঁচজন চিকিৎসা নিতে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কাপাসিয়া থানার ইনস্পেক্টর পলাশ বাউন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় অন্তত ১৮ জন যাত্রী আহত হয়েছেন এবং বাসটির চালককে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় আনা হয়েছে। তিনি আরও জানান, আহতদের অধিকাংশই কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
