|
যশোরে সাড়ে ৬ কোটি টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক
নতুন সময় প্রতিনিধি
|
![]() যশোরে সাড়ে ৬ কোটি টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক যশোরের ঝুমঝুমপুরস্থ বিজিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে একটি বড় ধরনের হীরার চালান পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে যশোর হয়ে সীমান্তের দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল নতুনহাট বাজারে অভিযান চালায়। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে সুজাউদ্দিনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৫৫.৬৭ গ্রাম ওজনের ডায়মন্ড, ৫৫০ ইউএস ডলার, ৫ হাজার ৮৮০ ভারতীয় রুপি, ২০০ থাই বাথ এবং ৫ হাজার ৫৩০ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের মোট বাজার মূল্য ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।সংবাদ সম্মেলনে জানানো হয়, সুজাউদ্দিন ভারতের তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা ও একজন পেশাদার চোরাকারবারি। তিনি এর আগে একাধিকবার বাংলাদেশ, থাইল্যান্ড ও মালয়েশিয়া সফর করেছেন। জব্দকৃত ডায়মন্ডগুলো তিনি ঢাকা থেকে সংগ্রহ করে ভারতে পাচারের চেষ্টা করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত ডায়মন্ড ও বিদেশি মুদ্রা সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
