|
দীঘির ‘বিদায়’
নতুন সময় ডেস্ক
|
![]() দীঘির ‘বিদায়’ ‘বিদায়’ সিনেমার শুটিং শুরু হয়েছিল গত বছরের অক্টোবরে সুনামগঞ্জে। চলতি বছরের ঈদুল ফিতরেই মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে শুটিং সম্পন্ন না হওয়ায় সেটি আর বাস্তবায়ন হয়নি। তবে অপেক্ষার অবসান হতে যাচ্ছে। জানা গেছে, আগামী ঈদুল আজহায় ‘বিদায়’ মুক্তি প্রায় নিশ্চিত। শিগগির সিনেমাটির বাকি অংশের শুটিং শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ প্রসঙ্গে দীঘি জানান, ‘বিদায়’ সিনেমাটির কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং মালয়েশিয়ায় বাকি রয়েছে। পাশাপাশি একটি গানের শুটিং এখনও সম্পন্ন হয়নি। অভিনেত্রী বলেন, ‘আমাদের পরিকল্পনা চলছে, খুব শিগগিরই শিডিউল চূড়ান্ত হবে। দারুণ একটা গল্পে সিনেমাটি তৈরি হচ্ছে। এমন গল্পের সিনেমা আমাদের এখানে হয়নি।’ দীঘি আরও বলেন, ‘বিদায় এমন একটি গল্প, যা শুধু দেখার জন্য নয়, মনে রাখার মতো। এখানে আবেগ আছে, বাস্তবতা আছে, নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পাওয়ার মতো অনেক মুহূর্ত আছে। আমি বিশ্বাস করি, দর্শক সিনেমা দেখে হল থেকে বের হওয়ার পরও এর গল্পটা তাদের ভেতরে রয়ে যাবে। এমন কাজের অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। আশা করছি, সবাই পরিবার নিয়ে হলে এসে সিনেমাটি দেখবেন।’ জানা গেছে, ‘বিদায়’ সিনেমায় প্রচলিত অর্থে কোনো একক নায়ক নেই। বরং গল্পকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এতে দীঘির পাশাপাশি অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ ও ফজলুর রহমান বাবুর মতো শিল্পীরা। এদিকে ‘বিদায়’–এর পাশাপাশি অভিনেত্রী দীঘি আরেকটি কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন বলে জানা যায়। সুমন ধর পরিচালিত একটি ওয়েব সিনেমার শুটিং ইতিমধ্যেই শেষ করেছেন তিনি, সেটিও ঈদুল আজহায় মুক্তির সম্ভাবনা রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
