|
বিজয়-রাশমিকার যে পোস্টে নেটিজেনদের মাঝে তোলপাড়
নতুন সময় ডেস্ক
|
![]() বিজয়-রাশমিকার যে পোস্টে নেটিজেনদের মাঝে তোলপাড় ভক্ত-অনুরাগীদের অনেকেই ধরে নিয়েছেন— খুব শিগগির বাবা-মা হতে চলেছেন বিজয়-রাশমিকা। এত কিছুর পরও এ তারকা জুটি বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানাননি। ফলে এই ‘তিনজন হওয়ার’ বার্তা ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। নেটিজেনদের মাঝে এই জল্পনা-কল্পনার মধ্যেই নতুন করে কৌতূহল তৈরি হয়েছে আরেকটি বিষয় নিয়ে। অভিনেত্রী তার পোস্টে ‘টেরিবলি টাইনি’ নামে একটি অ্যাকাউন্ট ট্যাগ করেছেন। এতে অনেকের ধারণা— এটি হয়তো কোনো নতুন কাজ বা প্রজেক্টের ইঙ্গিতও হতে পারে। তাই সত্যিই কি নতুন অতিথি আসছে? নাকি এটি শুধুই প্রচারের অংশ, তা নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। অন্যদিকে সামাজিক মাধ্যমের একাংশ এই পোস্ট ঘিরে প্রশ্নও তুলেছেন। এক নেটিজেন জানতে চেয়েছেন, বিয়ের আগেই কি অন্তঃসত্ত্বা ছিলেন রাশমিকা মান্দানা? আবার অনেকে অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গেও তুলনা করেছেন। উল্লেখ্য, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বিয়ের পর থেকেই এ জুটিকে ঘিরে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। তাদের বিয়েতে অন্ধ্রপ্রদেশ ও কোদাবা উভয় ঐতিহ্যের মিশ্রণ ছিল। ৪ মার্চ তারা হায়দ্রাবাদে বিনোদন জগতের বন্ধুদের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এমনকি বিবাহের এক মাস পূর্তি উপলক্ষ্যে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের একটি মন্দিরে পূজা দিতে যাওয়ার ছবিও সামাজিক মাধ্যমে বেশ আলোচনায় আসে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
