যশোরে রান্নাঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 1 April, 2026, 7:54 PM
যশোরে রান্নাঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা
যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সীতারামপুর গ্রামে ফিরোজা বেগম (৬০) নামে এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার এক এপ্রিল সকাল ৭টার দিকে নিজ বাড়ির রান্নাঘরের আড়ার সাথে রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত ফিরোজা বেগম ওই গ্রামের শাহাদাত শিকদারের স্ত্রী পারিবারিক সূত্রে জানা গেছে, ফিরোজা বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বুধবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে তিনি রান্নাঘরে প্রবেশ করেন এবং সেখানে আড়ার সাথে গলায় ফাঁস দেন। পরে স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের ছেলে হাফিজুর রহমান জানান, তার মা দীর্ঘদিনের মানসিক অসুস্থতায় ভুগছিলেন। সেই মানসিক যন্ত্রণা থেকেই তিনি এই চরম পথ বেছে নিয়েছেন বলে তারা ধারণা করছেন।খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে যশোর কোতোয়ালী থানার এসআই মিনারা গণমাধ্যমকে জানান, মরদেহটি বর্তমানে ময়নাতদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।