ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১১ এপ্রিল ২০২৬ ২৮ চৈত্র ১৪৩২
মধুখালীতে মর্মান্তিক রেল দুর্ঘটনা: জমজ দুই সন্তান ট্রেনের নিচে কাটা পড়ে নিহত
আবির হোসেন আবু, মধুখালী
প্রকাশ: Wednesday, 1 April, 2026, 7:53 PM

মধুখালীতে মর্মান্তিক রেল দুর্ঘটনা: জমজ দুই সন্তান ট্রেনের নিচে কাটা পড়ে নিহত

মধুখালীতে মর্মান্তিক রেল দুর্ঘটনা: জমজ দুই সন্তান ট্রেনের নিচে কাটা পড়ে নিহত

ফরিদপুরের মধুখালী উপজেলায় এক হৃদয় বিদারক রেল দুর্ঘটনায় একই পরিবারের জমজ দুই শিশু নিহত হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ১টা ১০ মিনিটের দিকে রাজবাড়ী থেকে ছেড়ে ভাটিয়াপাড়াগামী একটি ট্রেন উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষণা লক্ষ্মণদিয়া গ্রামের রেলগেট এলাকায় পৌঁছালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম মোঃ তাইব (৫) ও মোঃ তাহমিদ (৫)। তারা একই গ্রামের মোঃ আকাশ শেখের জমজ সন্তান। জানা যায়, দীর্ঘদিন অপেক্ষার পর আল্লাহর দান হিসেবে এই দুই সন্তানকে পেয়েছিল পরিবারটি। তাদের অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পিতা আকাশ শেখ জানান, প্রতিদিনের মতো তিনি ফরিদপুর শহরে একটি কসমেটিক্স এর দোকানে কাজ করতে যান। হঠাৎ করেই তিনি খবর পান, তার দুই সন্তান রেললাইনে কাটা পড়েছে। সঙ্গে সঙ্গে তিনি স্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন, ট্রেন আসার প্রায় ২০ মিনিট আগে থেকেই সন্তানদের খোঁজাখুঁজি করা হচ্ছিল, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না। পরে খবর আসে, তারা ট্রেনের নিচে চাপা পড়েছে। এ কথা শুনে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন।
এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। যেহেতু এটি রেল দুর্ঘটনা, তাই রেলওয়ে পুলিশের উপস্থিতির পর পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে। এ মর্মান্তিক ঘটনায় পরিবারটির পাশাপাশি পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status