ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১১ এপ্রিল ২০২৬ ২৮ চৈত্র ১৪৩২
পঞ্চগড়ে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ নীতিমালা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
প্রকাশ: Wednesday, 1 April, 2026, 7:49 PM

পঞ্চগড়ে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ নীতিমালা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

পঞ্চগড়ে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ নীতিমালা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

সার ডিলার নিয়োগ ও সার বিতরন সংক্রান্ত সমন্বিত নীতিমালা বাস্তবায়নের দাবীতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন। বুধবার (০১এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালযের সামনে পঞ্চগড় এসোসিয়েশনের আয়োজনে ঘন্টা ব্যাপি মানববন্ধন করে তারা।
মানববন্ধনে বক্তারা বলেন,বাংলাদেশে অর্থনীতি মুল চালিকাশক্তি হলো কৃষি। কৃষি ফসল উৎপাদনে সার অতিব গুরুত্বপূর্ণ উপকরণ। রাসায়ানিক সার ব্যাতিত ফসল উৎপাদন সম্ভব নয়। কৃষকের দোরগড়ায় নায্য মুল্যে সার পৌছে দেয়ার লক্ষ্যে সরকার কতৃক সার বিষয়ক জাতীয় সমম্নয় ও পরামর্শ কমিটি অনুমোদনক্রমে সার ডিলার নিয়োগ ও সার বিতরন সংক্রান্ত সমম্বিত নীতিমালা ২০২৫ প্রণয়ন করা হয়। সেই লক্ষ্যে বাস্তবায়নের নিমিত্তে কৃষি মন্ত্রণালয়ের সার মনিটোরিং করে অবিলম্বে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ করার দাবী জানান তারা।
এসময় বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশনের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান হক প্রধান, সাধারণ সম্পাদক হায়দার আলী বকুল ও আবু নাহিদ লাবু প্রমুখ বক্তব্য রাখেন। 
এসময় বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status