ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
চিলমারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে গাছ চুরি, থানায় অভিযোগ
মোঃ মাহবুবুল হাসান,​চিলমারী
প্রকাশ: Monday, 30 March, 2026, 6:17 PM

চিলমারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে গাছ চুরি, থানায় অভিযোগ

চিলমারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে গাছ চুরি, থানায় অভিযোগ

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে দুটি মূল্যবান ইউক্যালিপ্টাস গাছ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ‘ক.ব মহিউচ্ছুন্নত সরকারি প্রাথমিক বিদ্যালয়’ প্রাঙ্গণ থেকে পবিত্র রমজান ও মহান স্বাধীনতা দিবসের ছুটির চলাকালীন এই চুরির ঘটনা ঘটে।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ বার্জিনা বেগম গত ২৯ মার্চ ২০২৬ তারিখে চিলমারী মডেল থানায় এবং উপজেলা শিক্ষা অফিসার বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রমজানের ছুটি উপলক্ষে বিদ্যালয় বন্ধ হয়। সর্বশেষ ওইদিন শিক্ষার্থীদের মাঝে টিফিন (ডিম ও বনরুটি) বিতরণ শেষে শিক্ষকরা বিদ্যালয় ত্যাগ করেন। পরবর্তীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও অন্যান্য কর্মসূচীতে যোগ দিতে এসে শিক্ষকরা দেখেন মাঠের দুটি বড় ইউক্যালিপ্টাস গাছ উধাও। অজ্ঞাতনামা চোররা ছুটির কোনো এক সময়ে গাছ দুটি গোড়া থেকে কেটে নিয়ে যায়। চুরি হওয়া গাছ দুটির আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০,০০০ (আশি হাজার) টাকা।
​প্রধান শিক্ষক তার অভিযোগে উল্লেখ করেন, বিষয়টি নিয়ে তিনি স্থানীয় লোকজন ও সহকর্মী শিক্ষকদের সাথে আলোচনা করেছেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ এখতেখার উদ্দিন ও এস.এম শামছুজ্জামানসহ অনেকেই গাছ চুরির বিষয়টি প্রত্যক্ষ করেছেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি মুঠোফোনে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহেদুল ইসলাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামানকে অবহিত করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে থানায় লিখিত অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে তিনি জানান।
​এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর প্রদত্ত অভিযোগে জানানো হয়েছে, গাছ চুরির ঘটনায় জড়িত অজ্ঞাতনামা ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
​বিদ্যালয়ের সম্পদ প্রকাশ্য দিবালোকে বা রাতের আঁধারে এভাবে চুরি হয়ে যাওয়ায় স্থানীয় সচেতন মহলের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status