ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৩০ মার্চ ২০২৬ ১৬ চৈত্র ১৪৩২
আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 28 March, 2026, 6:32 PM

আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু

আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু

নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের চার বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকালে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে ১৭ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার সরদার মাহমুদ হক উত্তালকে সভাপতি এবং চ্যানেল এস-এর আত্রাই ও মান্দা প্রতিনিধি মোঃ শাহাদুল ইসলাম বাবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সভায় উপস্থিত সদস্যদের মতামত ও গঠনতান্ত্রিক বিধান অনুসরণ করে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় ও কার্যনির্বাহী পদে মোট ১৭ জনকে অন্তর্ভুক্ত করা হয়।

নবনির্বাচিত সভাপতি সরদার মাহমুদ হক উত্তাল বলেন, আত্রাইয়ের সাধারণ মানুষের অধিকার রক্ষা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে প্রেসক্লাব ঐক্যবদ্ধভাবে কাজ করবে। অপসাংবাদিকতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

সাধারণ সম্পাদক মোঃ শাহাদুল ইসলাম বাবু বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি এ লক্ষ্যে সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।

কমিটি ঘোষণার পর আত্রাই উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। স্থানীয় বিশিষ্টজনেরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বে প্রেসক্লাব এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড সরকারের কাছে আরও জোরালোভাবে তুলে ধরবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status