|
বগুড়ার সাবেক এমপি ও জাপা নেতা শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
|
![]() বগুড়ার সাবেক এমপি ও জাপা নেতা শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার শুক্রবার (২৭ মার্চ) ভোর সাড়ে ৩টার দিকে ঢাকার রমনা থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার। বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ জাতীয় পার্টির বগুড়া জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান। তিনি ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তীতে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-২ আসন(শিবগঞ্জ) থেকে আওয়ামী লীগের সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হন। ডিবির এই কর্মকর্তা ইকবাল বাহার জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলায় তিনি পলাতক ছিলেন। বগুড়ার শিবগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় (মামলা নম্বর-১৫, তারিখ: ৭ অক্টোবর ২০২৪) দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনে তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তিনি আরও জানান, শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
