|
কাপাসিয়ায় ‘মহান মুক্তিযুদ্ধে কাপাসিয়ার অবদান’ রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ
নতুন সময় প্রতিনিধি
|
![]() কাপাসিয়ায় ‘মহান মুক্তিযুদ্ধে কাপাসিয়ার অবদান’ রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ বুধবার (২৫ মার্চ) সকালে কাপাসিয়ার মডিউল কনভেনশন সেন্টারে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) আক্তারুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী এমপি। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে কাপাসিয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের গৌরবোজ্জ্বল অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, প্রতিযোগিতায় পাঁচ শতাধিক রচনা জমা পড়ে। এসব রচনা পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ বিচারক মণ্ডলী গুরুত্বসহকারে মূল্যায়ন করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও গাজীপুর জেলা নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, উপজেলা আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, টোক শরীফ মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তাজউদ্দীন, বিশিষ্ট সাংবাদিক ও গবেষক অধ্যাপক শামসুল হুদা লিটন এবং কামড়া মাশক ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হারুন অর রশিদ মোল্লা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের উপজেলা উত্তর ও পূর্ব শাখার সভাপতি মারুফ হোসেন ও ইমরান হোসেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম. আব্দুল্লাহ। প্রতিযোগিতায় মোট ২৮ জনকে পুরস্কৃত করা হয়। প্রথম স্থান অধিকারীকে ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ১০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে ৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া বাকি ২৫ জন বিজয়ীকে ২ হাজার টাকা করে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে। এ সময় অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী এমপি ঘোষণা দেন, আগামী ১৬ ডিসেম্বর বিজয়ীদের বাছাইকৃত রচনা নিয়ে একটি বিশেষ ‘স্মারক গ্রন্থ’ প্রকাশ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
