ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
নাটোরের নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বিভিন্ন অনিয়মে ৮ হাজার টাকা জরিমানা
মো: রাসেল নাটোর
প্রকাশ: Tuesday, 10 March, 2026, 4:29 PM

নাটোরের নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বিভিন্ন অনিয়মে ৮ হাজার টাকা জরিমানা

নাটোরের নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বিভিন্ন অনিয়মে ৮ হাজার টাকা জরিমানা

নাটোরের নলডাঙ্গা উপজেলায় বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ (দুপুর আনুমানিক ১২টার দিকে) নলডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খাঁন।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি বিক্রি ও সড়ক দখল করে দোকান পরিচালনার দায়ে আশিদুলের মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বর্তমান পৌরসভা কার্যালয়ের সামনে নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের ওপর ট্রাক পার্কিং করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করার দায়ে আলমগীর হোসেন নামে এক ট্রাকচালককে ৩ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমান। জরিমানাকৃত ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট-২২১২০৩।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল হাসানসহ পুলিশ ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status