ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
ভূরুঙ্গামারীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Tuesday, 10 March, 2026, 4:27 PM

ভূরুঙ্গামারীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ভূরুঙ্গামারীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার (১০ মার্চ) দিবসটি পালন করা হয়।

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও দুর্যোগ মোকাবেলার মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিকুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নাগেশ্বরী স্টেশনের ইনচার্জ শাহাদাত হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রোভার স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে প্রায়ই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয়। দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি, প্রশিক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। বিশেষ করে শিশু-কিশোরদের দুর্যোগ বিষয়ে সচেতন করতে বিভিন্ন কার্যক্রমে তাদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় আত্মরক্ষার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status