ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
গোমস্তাপুর সীমান্তে পরিত্যক্ত অবস্থায় গাঁজা উদ্ধার করতে সক্ষম চাড়ালডাঙ্গা বিজিবি
কাবিরুল ইসলাম, গোমস্তাপুর
প্রকাশ: Saturday, 7 March, 2026, 6:39 PM

গোমস্তাপুর সীমান্তে পরিত্যক্ত অবস্থায় গাঁজা উদ্ধার করতে সক্ষম চাড়ালডাঙ্গা বিজিবি

গোমস্তাপুর সীমান্তে পরিত্যক্ত অবস্থায় গাঁজা উদ্ধার করতে সক্ষম চাড়ালডাঙ্গা বিজিবি

সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে (বিজিবি)। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে এ সফলতা অর্জন করে বাহিনীটি।

বিজিবি সূত্রে জানা যায়, ০৭ মার্চ ২০২৬ তারিখ আনুমানিক দুপুর ২টা ৪০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীনস্থ চাড়ালডাঙ্গা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সাদেকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্তবর্তী শিবনগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় প্রায় ০২ কেজি ১০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় টহলদল।

এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানা গেছে। পরবর্তীতে উদ্ধারকৃত গাঁজা জব্দ করে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে গোমস্তাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক, গরু পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং সকল ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এসব অপরাধ দমনে বিজিবির অভিযান আগামীতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল বিজিবির এ ধরনের অভিযানের প্রশংসা করে বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত টহল ও কঠোর নজরদারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status