|
তেহরানের প্রধান বিমানবন্দরে ব্যাপক বিস্ফোরণ, জ্বলছে বিমান
নতুন সময় ডেস্ক
|
![]() তেহরানের প্রধান বিমানবন্দরে ব্যাপক বিস্ফোরণ, জ্বলছে বিমান বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের প্রধান বিমানবন্দরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। মেহরাবাদ বিমানবন্দরের কাছে বিশাল বিস্ফোরণ হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা। এটি তেহরানের প্রধান বাণিজ্যিক বিমানবন্দর। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর বিমানবন্দরে অনেক বিমান জ্বলছে। মেহরাবাদ বিমানবন্দরে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে এই হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা- সেই সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ইরান যুদ্ধ নিয়ে দোলাচলে চীন, কষছে হিসাবইরান যুদ্ধ নিয়ে দোলাচলে চীন, কষছে হিসাব এর আগে ইসরায়েলের পক্ষ থেকে হুঁশিয়ার বার্তায় বলা হয়, তারা ইরানে নতুন করে ব্যাপক হামলা শুরু করছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
