ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি শুরু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 7 March, 2026, 9:59 AM

বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি শুরু

বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি শুরু

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে বাড়ছে উত্তেজনা। এই সিরিজ সামনে রেখে টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে।

বিসিবি জানিয়েছে, দর্শকদের টিকিট সংগ্রহ করতে হবে অনলাইনের মাধ্যমে। নির্ধারিত ওয়েবসাইটে ইতোমধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে।

সবচেয়ে কম দামের টিকিট রাখা হয়েছে ইস্টার্ন গ্যালারিতে, যার মূল্য ২০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ৪০০ টাকা করে। ক্লাব হাউস সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) এবং ক্লাব হাউস নর্থের (শহীদ জুয়েল স্ট্যান্ড) টিকিটের মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা।

আন্তর্জাতিক গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) ও আন্তর্জাতিক গ্যালারি সাউথের (করপোরেট ব্লক) টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। আন্তর্জাতিক লাউঞ্জ সাউথে (করপোরেট ব্লক) বসে খেলা দেখতে দর্শকদের গুনতে হবে ১ হাজার ২০০ টাকা।

সবচেয়ে বেশি দামের টিকিট রাখা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডে। এই গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে দর্শকদের খরচ করতে হবে ২ হাজার টাকা।

আগামী ১১ মার্চ শুরু হবে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ। পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ মার্চ। সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ এবং প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর সোয়া দুইটায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status