ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
পাইকগাছা উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা'র অবসর জনিত বিদায় সংবর্ধনা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 4 March, 2026, 11:16 AM

পাইকগাছা উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা'র অবসর জনিত বিদায় সংবর্ধনা

পাইকগাছা উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা'র অবসর জনিত বিদায় সংবর্ধনা

পাইকগাছা উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা'র অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৩ মার্চ মঙ্গলবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি উপজেলা শাখা এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষকদের শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হন বিদায়ী উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা।

উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি এস কে আসাদুল্লাহ মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোকিত অতিথি ছিলেন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর মকবুল হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সঞ্চয় দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষা অফিসার শচীন্দ্র নাথ বিশ্বাস, ভূধর চন্দ্র সানা, এম আবু খালেদ ও উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন শিক্ষক দীপক কুমার মন্ডল। সহকারী শিক্ষক মহাসিন আযম ও আব্দুস সালাম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা সহ সভাপতি জিএম আলমগীর কবির, এস আবু সাঈদ, সুব্রত দত্ত চৌধুরী, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, প্রধান শিক্ষক জিএম মিজানুর রহমান, সাংবাদিক এসএম বাবুল আক্তার, স্নেহেন্দু বিকাশ, পূর্ণ চন্দ্র মন্ডল, শিক্ষক জিএম মিজানুর রহমান, এসএম আমিনুর রহমান লিটু, আব্দুর রাজ্জাক, এসএম সিরাজুল ইসলাম, সোহরাব হোসেন, রবিউল ইসলাম, তাফরোজা নূর চিশতি, ট্রিপল কান্তি বাছাড়, মিলন সরকার ও ভূধর বিশ্বাস। অনুষ্ঠানে মানপত্র, সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার দেওয়ার মাধ্যমে বিদ্যুৎ রঞ্জন সাহা কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

উল্লেখ্য বিদ্যুৎ রঞ্জন সাহা ১৯৯৬ সালের ১৪ অক্টোবর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চাকুরি জীবন শুরু করেন। ২০১৮ সালের ২৭ মে থেকে উপজেলা শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ৩ মার্চ মঙ্গলবার ছিল শেষ কর্মদিবস। বর্ণাঢ্য কর্মজীবন শেষে সহকর্মী ও প্রাথমিক শিক্ষকদের ভালোবাসায় সিক্ত হয়ে অবসরে যান বিদায়ী উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। অনুষ্ঠান শেষে ফুল দিয়ে সাজানো গাড়িতে বাড়িতে পৌঁছে দেন উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status