ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
৪৬ বছর পর এশিয়ান কাপে খেলছে বাংলাদেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 3 March, 2026, 3:19 PM

৪৬ বছর পর এশিয়ান কাপে খেলছে বাংলাদেশ

৪৬ বছর পর এশিয়ান কাপে খেলছে বাংলাদেশ

১৯৮০ সালে সর্বশেষ এশিয়ান কাপে খেলেছিল বাংলাদেশ। সেটা ছিল পুরুষদের আসর। নারী এশিয়ান কাপে এবারই প্রথম খেলছে বাংলাদেশ। সব মিলিয়ে ৪৬ বছর পর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ প্রতিযোগিতায় নেমেছে বাংলাদেশ।

আজ এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় দুইটায় চীনের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামের কঠিন এই লড়াইয়ে বাংলাদেশ কোচ পিটার বাটলার একাদশ সাজিয়েছেন দলের সেরা গোলরক্ষক রূপনা চাকমাকে বাইরে রেখে। এছাড়া সিনিয়র ফরোয়ার্ড তহুরা খাতুনকেও শুরুর একাদশে রাখেননি তিনি।

রূপনার জায়গায় বাংলাদেশের গোলপোস্ট সামলানোর দায়িত্ব থাকছে তরুণ মিলি আক্তারের কাঁধে। দল সূত্রে জানা গেছে, উচ্চতার বিষয় মাথায় রেখে মিলিকে খেলনো হচ্ছে।

নারী এশিয়ান কাপে চীন সর্বোচ্চ ৯ বারের চ্যাম্পিয়ন। ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে তাদের অবস্থান ১৭তম। অন্যদিকে বাংলাদেশ আছে ১১২তম স্থানে। সিনিয়র পর্যায়ে এই প্রথম চীনের মুখোমুখি হচ্ছেন ঋতুপর্ণা, আফঈদারা।


পিটার বাটলার একাদশ সাজিয়েছেন পাঁচ ডিফেন্ডার নিয়ে। রক্ষণ সামলাবেন শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, অধিনায়ক আফঈদা খন্দকার, কোহাতি কিসকু ও নবিরন খাতুন। মিডফিল্ডে থাকছেন মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা ও উমেহ্লা মারমা। ফরোয়ার্ড লাইনে কেবল একজন শামসুন্নাহার সিনিয়র।

‘বি’ গ্রপে থাকা বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। আজ দিনের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়েছে উত্তর কোরিয়া।

বাংলাদেশ একাদশ : শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার সিনিয়র, নবিরন খাতুন, মিলি আক্তার ও উমেহ্লা মারমা

চীনের একাদশ : চেন চেন, ওয়াং লিনলিন, উ হাইয়ান, ঝ্যাং চেংজু, লু ইয়াটং, ওয়াং সুয়াং, ওয়াং আইফাং, লিউ জিং, ঝ্যাং রুই, উরিংগুমুলা, জিন কুন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status