ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
পবিত্র রমজানে দীঘিনালা জোনের উদ্যোগ: মাদ্রাসা ও গরিবদের মাঝে নিত্যপণ্যের বিতরণ
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Sunday, 1 March, 2026, 7:19 PM

পবিত্র রমজানে দীঘিনালা জোনের উদ্যোগ: মাদ্রাসা ও গরিবদের মাঝে নিত্যপণ্যের বিতরণ

পবিত্র রমজানে দীঘিনালা জোনের উদ্যোগ: মাদ্রাসা ও গরিবদের মাঝে নিত্যপণ্যের বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা এলাকায় মাদ্রাসা শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে দীঘিনালা জোন। মানবিক এ উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

রবিবার (১ মার্চ) দুপুর আনুমানিক ২টায় উপজেলার তাহসীনুল কুরআন একাডেমি/মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন, এসইউপি, পিএসসি মহোদয়ের নির্দেশনায় এবং জোন উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ, পিএসসি’র উপস্থিতিতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

পবিত্র রমজানে দীঘিনালা জোনের উদ্যোগ: মাদ্রাসা ও গরিবদের মাঝে নিত্যপণ্যের বিতরণ

পবিত্র রমজানে দীঘিনালা জোনের উদ্যোগ: মাদ্রাসা ও গরিবদের মাঝে নিত্যপণ্যের বিতরণ

এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে চাল, ডাল, চিনি, লবণ, আটা, ভোজ্যতেল ও চা-পাতা প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোনের কিউএম ক্যাপ্টেন শেখ সাব্বির আহমেদ, মাদ্রাসার অধ্যক্ষ মোঃ এম এ জামানুল হাসান জামীল হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাসুদ রানা (সাবেক বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান), স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।

একই দিনে জোনের আওতাধীন বাবুছড়া আর্মি ক্যাম্পের সাব-জোন কমান্ডার ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমী এবং বেতছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ কামাল হোসেনের নেতৃত্বে শতাধিক অসহায়, গরিব ও দুস্থ পরিবারের মাঝে প্যাকেটজাত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

পবিত্র রমজানে দীঘিনালা জোনের উদ্যোগ: মাদ্রাসা ও গরিবদের মাঝে নিত্যপণ্যের বিতরণ

পবিত্র রমজানে দীঘিনালা জোনের উদ্যোগ: মাদ্রাসা ও গরিবদের মাঝে নিত্যপণ্যের বিতরণ

রমজানের শুরুতেই এ সহায়তা কার্যক্রম উপকারভোগী পরিবারগুলোর মাঝে স্বস্তি নিয়ে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক ও জনকল্যাণমূলক এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status